,

বাংলাদেশে যে ঘূর্ণিঝড়ে মারা গিয়েছিলো ৫ লাখ মানুষ

news-image

ভারত ও বাংলাদেশের দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ৭ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে। ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে আরোপ করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তবে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ঝড়টি কিন্তু এই বঙ্গোপসাগর থেকেই উৎপত্তি হয়েছিলো। তার নাম ঘূর্ণিঝড় ভোলা, ইংরেজি নাম Great Bhola Cyclone। এই ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছিলো এই বঙ্গীয় জনপদে।

১৯৭০ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে ভোলা ঘূর্ণিঝড়টি। এটি সর্বকালের সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়। যার অধিকাংশই গাঙ্গেয় ব-দ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ৬ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার ঘূর্ণিঝড় ছিলো।

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ৮ নভেম্বর সৃষ্ট হয় এবং ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ নভেম্বর এটির গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় ১৮৫ কিমি (১১৫ মাইল) এ পৌঁছায় এবং সে রাতেই তা উপকূলে আঘাত করে। ঝড়ের ফলে ৩৫ ফুট উঁচু জলচ্ছাসে প্লাবিত হয় পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ। এতে ঐসব এলাকার বাড়ি-ঘর, গ্রাম ও শস্য স্রোতে তলিয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা ছিল তজুমদ্দিন উপজেলা, সেখানে ১৬৭০০০ জন অধিবাসীর মধ্যে ৭৭০০০ জনই (৪৬%) প্রাণ হারায়।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর এই ঝড়ের পূর্বাভাষ দিলেও কোনো পূর্ব প্রস্তুতি নিতে ব্যর্থ হয় তৎকালীন সরকার। ফলে এত বেশি সংখ্যক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ের পর ত্রাণ ও উদ্ধার তৎপরতাতেও চরম অদক্ষতার পরিচয় দিয়েছিলো প্রশাসন যা নিয়ে তখন জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিলো। সূত্র: উইকিপিডিয়া

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর