,

ঘাসের বিশ্বকাপ ট্রফি

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে বড় যজ্ঞের অপেক্ষা আর মাত্র ২৭ দিন। দলগুলো সময় পার করছে নিজেদের গুছিয়ে নিতে। বসে নেই সমর্থকরাও। নিজ নিজ পছন্দের দলের জন্য সাধ্যমতো ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন তারা।

তবে কেউ কেউ আছে শুধু দলের জন্য নয়, ভালোবাসা ফুটিয়ে তুলেছেন ক্রিকেটের প্রতি। তেমনই একজন পাওয়া গেলো আফগানিস্তানে। ক্রিকেট তথা বিশ্বকাপের প্রতি ভালোবাসা দেখিয়ে আস্ত ‘বিশ্বকাপ ট্রফি’ বানিয়ে ফেলেছেন।

২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় আফগানিস্তান। প্রথমবার থেকেই ক্রিকেট উন্মাদনায় মেতে আছে দেশটি। এবার যেনো সব মাত্রা ছাড়িয়ে গেছে। এক সমর্থক ক্রিকেটের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে ঘাস দিয়ে বানিয়ে ফেলেছেন বিশ্বকাপ ট্রফি। যদিও তার নাম জানা যায়নি কিন্তু এরই মধ্যে এক প্রকার তারকাই বনে গেছেন তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সমর্থকের ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা এটা দারুণ পছন্দ করেছি। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রিফিটি বানিয়েছে এবং আমরা তাকে খুঁজছি যিনি এটা বানিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর