,

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে : মেয়র আতিকুল

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে ‘জঙ্গিবাদ বিরোধী’ একটি র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেখানে বাস করি তার আশেপাশের অবস্থা কী, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

এ সময় স্বজনদের প্রতি খোঁজখবর রাখার আহ্বান জানিয়ে ঢাকা উত্তরের নগর পিতা বলেন, আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে কোথায় আছে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সময় এসেছে কারোও বিষয়ে সন্দেহ থাকলে বা হলে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বনানী সোসাইটি, গুলশান সোসাইটি একইসঙ্গে কাজ করছে। এভাবে দেশের সব জায়গায়, ইউনিয়ন পর্যায়েও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের আয়োজিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুর রাজ্জাক।

র‌্যালিতে গুলশান বিভাগের অধীন সব থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি গুলশান থানা চত্বরে সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব ঘুরে আবার থানা চত্বরে এসে সম্পন্ন হয়। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর