,

১১৮ ম্যাচ কম খেলেও রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

news-image

স্পোর্টস ডেস্কঃ চারদিন আগে ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোল করে রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর গতকাল রাতে রোনালদোর থেকে ১১৮ ম্যাচ কম খেলেই ৬০০ গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে জোড়া গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

৬০০ গোল করতে মেসিকে খেলতে হয়েছে ৬৮৪টি ম্যাচ। অন্যদিকে রোনালদো খেলেছেন ৮০০ ম্যাচ। অর্থ্যাৎ মেসি ১১৮ ম্যাচ কম খেলেই পর্তুগিজ তারকার রেকর্ডে ভাগ বসালেন। মেসি সবগুলো গোলই করেছেন বার্সেলোনার হয়ে। অন্যদিকে রোনালদো করেছেন তিন-তিনটি ক্লাবের হয়ে। সিআরসেভেন রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, জুভেন্টাসের হয়ে ২৭ এবং স্পোর্টিংয়ের হয়ে করেন পাঁচ গোল। প্রতি ম্যাচ গড়ে মেসির গোল ০.৮৮টি অন্যদিকে রোনালদোর ০.৭৫ গোল।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে বড় কোনো অঘটন না ঘটলে ফাইনালে যাবেন মেসিরাই। ফাইনালে দেখা হতে পারে আয়াক্স কিংবা টটেনহাম হটস্পারের। এ মৌসুমে মেসি গোল করেছেন ৪৮টি। গোলে সহায়তা করেছেন ২২টিতে। চ্যাম্পিয়নস লিগেই গোল করেছেন ১২টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর