,

পাংশায় আ.লীগ নেতাকে হত্যা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় পিকুল বিশ্বাস (৪২) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক (প্রস্তাবিত) সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে মোটরসাইকেলে চালিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন পিকুল। বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে চৌরাস্তা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে তাকে গুলি করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া একটার সময় তিনি মারা যান।

নিহতের মামা পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ দাবি করেন, পিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়ভাবে একটি গোষ্ঠীর সঙ্গে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর