,

নওশীনের জন্য সন্তান থাকা অবস্থায় আমাদের আলাদা হতে হয়েছেঃ তিন্নি

news-image

বিনোদন ডেস্কঃ সম্প্রতি স্বামী ও শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন সংগীত তারকা মিলা ইসলাম। সেই সংবাদ সম্মেলনে তিনি সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির বিরুদ্ধে তাকে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তার ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীনের সংশ্লিষ্টতাও তুলে ধরেন। নওশীন প্রসঙ্গে মিলা অভিযোগ করেন, আমার স্বামীর সঙ্গে নওশীনের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশীনের স্বামী হিল্লোলকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। নওশীন শোবিজের মেয়ে হয়ে শোবিজেরই আরেকজনের স্বামীকে নিয়ে এমন করল, আমরা শোবিজের মেয়েরা তাহলে কোথায় যাব?

মিলা-নওশীন ইস্যুতে এবার মুখ খুলেছেন হিল্লোলের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নওশীনকে বিয়ে করেন হিল্লোল। তিন্নি বর্তমানে কানাডায় আছেন। সেখান থেকে ইউটিউব চ্যানেল newsg24-কে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আজ মিলার সংসারের নওশীন যেটা করলো ঠিক সেটাই আমার সংসার ভাঙার সময় করেছে। সে হিল্লোলকে সাপোর্ট দিতে গিয়ে আমার সংসার ভেঙে দেয়।

পরে সে বিয়ে করে হিল্লোলকে। এখন সে মিলার স্বামী সানজারিকে একপ্রকার সাপোর্ট দিচ্ছে। বলতে গেলে তার এই অনৈতিক সম্পর্ক আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। কী হতে পারে বলা যায় না! আসলে নওশীন নিজেই একটা ‘ক্যারেক্টার’ দুইটা গল্পে।

তিন্নি আরও বলেন, নওশীনের কারণে আমার সন্তান থাকা অবস্থায় আমাদের আলাদা হতে হয়েছে। শুধু নওশীনের কারণে মেয়ে নিয়ে আমাকে আলাদাভাবে থাকতে হয়েছে। আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিলার মতো আমিও দ্বিতীয় সংসারে ভালো নেই। এজন্য কষ্টটা আরো বেশি অনুভব করেছি। দ্বিতীয় সংসারেও আমার একটা মেয়ে আছে, অবশ্য সে আমার সাথে থাকে না।

পারভেজ সানজারিকে ছবি পাঠিয়েছেন নওশীন- এমন অভিযোগও করেছেন মিলা। এ নিয়ে তিন্নি বলেন, স্বামী-স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে ছবি পাঠানো… আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট… অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো