,

তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমলো কেজি প্রতি ৪ টাকা

news-image

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: রমজানকে সামনে রেখে গত কয়েকদিন থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেয়াঁজের আমদানি। আমদানি বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে এসব আমদানি করা পেয়াঁজের দাম। তিন দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা। গত কয়েকদিন আগে ভারত থেকে ১৫ থেকে ২০ ট্রাক পেয়াঁজ বন্দরে প্রবেশ করলেও বর্তমানে প্রতিদিনি ৩৫ থেকে ৪০ টি পেয়াঁজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরে সরেজমিনে গিয়ে দেখা যায়,তিন দিন আগেবন্দরে প্রকারভেদে ভারত থেকে আমদানি করা যেসব পেয়াঁজ ১৪ থেকে ১৫ টাকা বিক্রি হয়েছে বর্তমানে সেই পেয়াঁজ আজ (মঙ্গলবার) বন্দরে বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা।

হিলি স্থলবন্দরের পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান,আসন্ন রমজান মাসকে ঘিরে দেশের বাজারে কম দামে পেয়াঁজের চাহিদা মেটাতে আমরা ভারত থেকে বেশি বেশি পেয়াঁজ আমদানি করছি।অতিরিক্ত গরমের কারনে আমদানি করা পেয়াঁজ আড়ৎ গুলোতে রাখলে পচে যাওয়ার ভয়ে আরো কম দামে আমাদের পেয়াঁজ বিক্রি করতে হচ্ছে।এেেত আমাদের কেজি প্রতি ২ থেকে ৩ টাকা ক্ষতি গুনতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আরেক পেয়াঁজ আমদানিকারক এরশাদুল ইসলাম জানান,রমজান মাসকে সামনে রেখে আমরা বেশি বেশি পেয়াঁজ আমদানি করছি।কয়েকদিনের তাপদহে মোকামে পেয়াঁজ পচে যাওয়ার ভয়ে অনেক পাইকার পেয়াঁজ কিনছে না আর যে কারনে আমাদের কম দামে পেয়াঁজ বিক্রি করতে হচ্ছে।

নওগাঁ থেকে পেয়াঁজ কিনতে আসা একজন পাইকারের সাথে কথা বললে তিনি জানান,আজ হিলি বন্দরে প্রকারভেদে ৪ থেকে ৫ টাকা কম দামে পেয়াঁজ কিনতে পেরে আমি খুব খুশি।অতিরিক্ত গরম না হলে আমি আরো বেশি করে পেয়াঁজ কিনতাম।কম দামে পেয়াঁজ কিনতে পারলে আমরাও ক্রেতাদের কাছে কম দামে পেয়াঁজ বিক্রি করতে পারি এতে আমাদের ব্যবসাও ভালো হয় হিলি কাষ্টমস সূত্রে জানা যায়,চলতি সপ্তাহে ৪ কর্ম দিবসে ভারতীয় ১৪৩ ট্রাকে ৩ হাজার ৫শ ৭৫ মেট্রিকটন পেয়াঁজ আমদানি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড