মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের যে দুই অঞ্চল লণ্ডভণ্ড করে দিতে পারে হ্যারিকেন ‘ফণী’

news-image

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় ফণী। এটি আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। এটি ৪ মে আঘাত হানতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়রটির কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত এটা ১৮০ থেকে ২১০ কিলোমিটার গতিতে উপকূলে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড় ফণী কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি এর গতিপথ পরিবর্তন করতে পারে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ঠিক হতে পারে কোন এলাকা দিয়ে উপকূলে উঠে আসতে পারে। এটা সামান্য পূর্বদিকে সরে আসলেই বাংলাদেশের সুন্দরবন ও বরিশাল উপকূল দিয়ে উঠে আসার আশঙ্কা করা হচ্ছে। এটা প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করে যাচ্ছে। আমেরিকান আবহাওয়া অফিস ফণী মডেল ও এর গতি সম্বন্ধে জানিয়েছে, উপকূলে উঠে আসার সময় ফণীর গতি হতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটার। যা হতে পারে অতি ধ্বংসাত্মক।

আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের উপকূল থেকে এর দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ফণী ১২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি মাত্র ২০ কিলোমিটার এগিয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী আরো শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ কারণে দেশের সবগুলো সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মানুষ যেন সহজে স্মরণ রাখতে পারে সে জন্য ঘূর্ণিঝড়ের নাম দেয়া হচ্ছে। ফণী নামটি বাংলাদেশের দেয়া। সাপের ফণা থেকে ফণী নামটি দেয়া হয়েছে। এর পরের যে ঘূর্ণিঝড়টি হবে এর নাম ঠিক করে রেখেছে ভারত। সে নামটি হবে বায়ু।বঙ্গোপসাগরীয় এলাকার ৮ দেশ ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রেখেছে পর্যায়ক্রমে। এই ৮ দেশ হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

১৮৯১ থেকে ২০১৭ পর্যন্ত বঙ্গোপসাগরে ১৪টি অতি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় হয়েছে। এর মধ্যে মাত্র একটি ছাড়া অবশিষ্ট ১৩টিই আঘাত করে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে। এপ্রিল মাসে সংঘটিত দ্বিতীয় ঘূর্ণিঝড় ফণী আঘাত করতে যাচ্ছে ভারতের উপকূলে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলে আঘাত করে। এতে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়। এরপর মিয়ানমারে আরেকটি অতি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় নার্গিস ২০০৮ সালের এপ্রিলে আঘাত হানে। মিয়ানমার সরকারের কড়াকড়ি আরোপের কারণে আহত অথবা নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। নার্গিস যে এলাকায় আঘাত হানে তা ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাখাইন এলাকা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক