,

বাংলাদেশ থেকে ফিরতে গিয়ে ফেঁসে গেলেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্কঃ সদ্য বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে এটি তার তৃতীয় বিয়ে। পাত্রের নাম রোশান সিং। শ্রাবন্তী এবার বিয়ে সেরেছেন ভারতের অমৃতসরে। গেলো ১৯ এপ্রিল পাঞ্জাবি নিয়মে বিয়ে করেন এ জুটি। শ্রাবন্তী ও রোশন দুইজন দুই মেরুর মানুষ। একজন অভিনেত্রী, অন্যজন জিমন্যাস্টিক ও বিমানের কেবিন ক্রু সুপারভাইজার। দুই মেরুর দুই মানুষের এই মিলন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে শোবিজ ভক্তদের মধ্যে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দু’বছর আগে থেকেই রোশনকে চিনতেন তিনি। সে কিক ফিটনেস জিমের মালিক ও একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার সেটাও নাকি শ্রাবন্তী জানতেন। লাস্যময়ী এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে একটি অনুষ্ঠান করে ফেরার পথে বিমানেই প্রথম কথা হয় রোশনের সঙ্গে। মাঝ আকাশেই হয়ে যায় হৃদয়ের বন্ধন।’

শ্রাবন্তী আরও বলেন, ‘একবার বাংলাদেশ থেকে ফিরছিলাম। তখন প্লেনে দেখা। তারপর থেকেই বন্ধুত্ব। শ্রাবন্তী মজা করে বলেন, প্রথম দেখাতেই ফেঁসে গেলাম বলতে পারেন।’ বিয়ের অনুষ্ঠান কলকাতায় না করে অমৃতসরে করার কারণও ব্যাখ্যা করেছেন শ্রাবন্তী। বলেন, ‘আমি জ্যোতিষে বিশ্বাস করি। আমার জ্যোতিষী বলেছেন, যেখানে আমার জন্ম তার কাছাকাছিই বিয়ের অনুষ্ঠান করতে। তাই ওখানেই বিয়েটা করলাম।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর