,

‘ঈদের আগে বেতন দিতে না পারলে কারখানা এখনই বন্ধ করুন’

news-image

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক কারখানা মালিকদের উদ্দেশ করে বলেছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করুন। ঈদের আগে বেতন দিতে না পারলে কারখানা এখনই বন্ধ করুন। সবার আগে শ্রমিকের স্বার্থ। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুজিবুল হক বলেন, কল-কারখানা কীভাবে চলবে সেটা আমরা নির্ধারণ করেছি। গার্মেন্টস শ্রমিকদের জন্য সেন্টার ফান্ডের ব্যবস্থা করেছি। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হয়েছে। ৯০ শতাংশ বেতন দিয়ে বাকি ১০ শতাংশ যদি ফান্ডে রেখে জমানো হতো তাহলে কোনো শ্রমিকের অভাব থাকত না।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে কাজগুলো আমরা শুরু করেছিলাম সেগুলো ধারাবাহিক রাখুন। বিশেষ করে নারী শ্রমিকদের থাকার ব্যবস্থা। নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়ায় থাকার জন্য ডর্মেটরি তৈরির উদ্যোগ নিয়েছি। নারায়ণগঞ্জ যে হাসপাতাল করার কথা সেটার কী অবস্থা জানি না। তবে ওই হাসপাতাল হলে শ্রমিকদের উন্নত চিকিৎসা নিয়েও সমস্যা থাকবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় তিনটি লেবার কোর্ট কেন? এই তিন কোর্ট স্থানান্তর করেন। জামালপুর বা ফরিদপুরের শ্রমিকরা কেন ঢাকায় আসবে মামলা করতে? গৃহকর্মী নিয়োগ নীতিমালা করার দাবিও জানান তিনি। তিনি বলেন, অনেক সময় ইমোশনালি রাস্তায় নামেন শ্রমিকরা। এটা ঠিক না। গার্মেন্টস ফেডারেশন ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা খুব খারাপ ব্যবহার করে। মিস বিহ্যাব যাতে না করে সেটা গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। আইন সবার জন্য। সেদিকে মালিক-শ্রমিক উভয় পক্ষকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাসনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়াইনেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর