,

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, মিরাক্কেল তারকা কারাগারে

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন মামলায় মিরাক্কেল সিজন-৯-এর তারকা মো. কায়কোবাদকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কায়কোবাদ চবির নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে কায়কোবাদকে চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হওয়া মো. কায়কোবাদকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে ওই ছাত্রী হাটহাজারী থানায় ধর্ষণের ঘটনায় কায়কোবাদকে অভিযুক্ত করে মামলা করেন। এর প্রেক্ষিতে রাত ২টার দিকে কায়কোবাদকে গ্রেফতার করে পুলিশ।

হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)ধারায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত কায়কোবাদকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, কায়কোবাদ ২০১৬ সালে ভারতীয় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি টিভি শো মিরাক্কেলের সেরা দশে স্থান পান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর