,

মা গিয়ে দেখেন পুকুরে ভাসছে ২ সন্তানের লাশ

news-image

জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় পানিতে ডুবে মীম আক্তার ও সাব্বির রহমান নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ভাই-বোন ওই গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের সন্তান। বরুড়ার থানা পুলিশের ওসি আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নারায়ণপুর গ্রামের মামুন মেম্বারের বাড়ি সংলগ্ন একটি পুকুরে মীম আক্তার (৯) ও সাব্বির রহমান (৭) গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়িতে না দেখে মা দুই সন্তানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ওই পুকুর পাড়ে যাওয়ার পর তিনি দেখতে পান দুই সন্তানের মরদেহ পানিতে ভাসছে। তার চিৎকারে আশপাশের লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তাদের দাফনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর