মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ না নেওয়ার কারণ জানালেন ফখরুল

news-image

তারেক রহমানের নির্দেশে দলীয় সিদ্ধান্তে বিএনপি থেকে নির্বাচিত ৫ এমপি সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করলেও শপথ নেননি বগুড়া-৬ আসন থেকে জয়ী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ না নেয়ায় ইতিমধ্যে তার বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ২ কারণে শপথ নেননি ফখরুল। প্রথমত, দলের মহাসচিব হিসেবে সংসদের বাইরে থেকে দায়িত্ব পালন ও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগসূত্র রক্ষার দায়িত্ব পালনকে অধিকতর গুরুত্বপূর্ণ বিবেচনা।

দ্বিতীয়ত, ব্যক্তিগত ও শারীরিক অসুবিধার কারণে এক সঙ্গে দুই দায়িত্ব পালনকে কঠিন মনে করছেন তিনি। তারেক রহমান এই ব্যাপারে প্রথমে একমত না হলেও তাকে বুঝিয়ে বলে রাজি করিয়েছেন ফখরুল। সংসদে না যাওয়ার বিষয়ে ফখরুল বলছেন, কৌশলগত কারণেই আমি সংসদের বাইরে থাকছি। অন্যদের যাওয়ার বিষয়ে তিনি বলেন- একটা কথা সত্য যে, সংসদে যে ৪জন বা পাঁচজন যখনই যাচ্ছেন, এতে করে তাদের একটি অফিসিয়াল অবস্থান তৈরি হয়। যাতে সবজায়গায় তারা কথা বলতে পারে এবং তাদের কথার একটি মূল্য থাকে।

এদিকে, ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির মোট ৬জন প্রার্থী জয়ী হন। এদের মধ্যে ৪জন সোমবার শপথ নেন। শপথ নেয়া ৪জন হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

এর আগে ২৫ এপ্রিল ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণ করেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক