,

দুই সপ্তাহ পর ফিরবেন ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সপ্তাহ পর দেশে ফিরবেন।

বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাকে পর্যাপ্ত বিশ্রামের পরই দেশে ফেরার পরামর্শ দেন। কোনো বিপত্তি না ঘটলে আগামী দুই সপ্তাহ পরই ওবায়দুল কাদের দেশে ফিরবেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময়ে কাদের নিজের বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

শেখ ওয়ালিদ জানান, বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় ওবায়দুল কাদের দুই সপ্তাহ পর দেশে ফেরার আশাবাদ প্রকাশ করেন। ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর আজই প্রথম কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বললেন বলেও জানান তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছে একটি ভাড়া করা বাসায় থাকছেন তিনি। গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

এর আগে গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর