,

প্রিয়াঙ্কা চোপড়া মা হতে চলেছেন!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগেই গুঞ্জন রটেছিলো বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জুটির। মাত্র গত বছরই বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতির হঠাৎ বিচ্ছেদের গুঞ্জনে সাড়া পড়ে গিয়েছিলো তাদের ভক্তদের মাঝে।

তবে তা শুধুই গুঞ্জন ছিলো বলে সে খবর নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। এমন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এবার শোনা যাচ্ছে, সুখের দাম্পত্যে মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কা মা মধু চোপড়ার কসমেটিক ক্লিনিকের একটি নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন বলিউডের দেশিগার্ল খ্যাত তারকা।

সেখানেই তার দেখা মিললো ঢিলেঢালা পোষাকে। আর সে পোশাকেই প্রিয়াঙ্কার ‘বেবী বাম্প’ উঁকি দিচ্ছিলো। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তবে নিজের মা হওয়ার ব্যাপারে এখনো তেমন কিছুই প্রকাশ্যে বলেননি প্রিয়াঙ্কা চোপড়া। হয়তো শেষপর্যন্ত এটিও গুজব বলেই প্রমাণ হবে।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে কাজ করছেন হলিউডের ছবি ‘ইজ নট ইট রোমান্টিক?’ ও সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হিরা মান্দি’ ছবিতে। দুটি ছবিই চলতি বছরে রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর