,

রোনালদো কিনে নিলেন বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি

news-image

শখের দাম লাখ টাকা। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবল তারকা যখন কোনো শখ করেন, সেটির বেলায় আসলে টাকার হিসেব করাই বোকামি। রোনালদোর শখ তো আর ছোটখাটো জিনিস নিয়ে নয়! গাড়ি, বিশ্বের সবচেয়ে বড় গাড়িটি এবার নিজের গ্যারেজে তুললেন পর্তুগিজ যুবরাজ।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক রিপোর্ট থেকে জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের গাড়ি কিনেছেন। যেটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।

রিপোর্টে এসেছে, এই গাড়িটির মূল্য ১১ মিলিয়ন ইউরো (৯.৮৯ পাউন্ড), বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১০৪ কোটি টাকা!

বুগাত্তির এই গাড়িটি প্রথম প্রদর্শিত হয়েছিল জেনেভা মোটর শো ২০১৯’এ। ফ্রান্সের এই কোম্পানিটি তাদের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলাসবহুল এই ‘সুপারকার’টির একটি মাত্র ‘প্রোটোটাইপ’ নির্মাণ করে। আর সেটিই কিনে নিয়েছেন রোনালদো।

car-1

ঘন্টায় এটি ২৬০ মাইল পর্যন্ত স্পিড তুলতে পারে। তবে রোনালদো এখনই এই গাড়ি চালাতে পারবেন না। কেননা এখনও কিছু কাজ বাকি আছে এটির। সেসব সম্পন্ন হলে ২০২১ সালে এই গাড়ি রাস্তায় নামাতে পারবেন রোনালদো।

car-1

জুভেন্টাস তারকার গ্যারেজে বিলাসবহুল গাড়ি আছে আরও। তার সংগ্রহে আছে মার্সিডিস সি ক্লাস স্পোর্ট কোপ, রোলস-রয়েস ফ্যান্টম, ফেরারির ৫৯৯ জিটিও, ল্যাম্পবরগিনি এভেনটেডর এলপি৭০০-৪, অ্যাস্টন মার্টিন ডিবি ৯, ম্যাকলারেন এমপি৪ ১২সি, বেন্টলে কন্টিনেন্টাল জিটিসিসহ বেশ কয়েকটি গাড়ি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর