,

আফ্রিদি বললেন, ভারত-পাকিস্তান কারোরই না, কাশ্মীর হলো কাশ্মীরিদের

news-image

ডেস্ক রিপোর্ট : কাশ্মীর না ভারতের, আর না তা পাকিস্তানের। কাশ্মীর হলো কাশ্মীরিদের। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। ‘গেম চেঞ্জার’ নামে গতকাল প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি আরও বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনেক কিছু করতে হবে।

গালফ নিউজ। সাংবাদিক ওয়াজাহাত আলী খানকে সঙ্গে নিয়ে লেখা আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে গতকাল আফ্রিদি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে ইমরান বেশি নমনীয়।

ইমরান খানের নয়া পাকিস্তান ভারতের সঙ্গে যা করছে, তা তিনি পছন্দ করছেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডর। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরিদের চাওয়া-পাওয়া অনুসারে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বলেও মনে করেন তিনি।

আফ্রিদি বলেন, ‘আমাদের অবশ্যই কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। কাশ্মীরিদের রক্ষা করতে হবে। অবশ্যই তাদের শান্তি প্রক্রিয়ায় শামিল করতে হবে।’ এ ছাড়া কার্তারপুর করিডর খুলে দিয়ে এবং ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে নিজ দেশে ফেরত দিয়ে ইমরান খান শান্তি প্রক্রিয়াকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে মত দিয়েছেন আফ্রিদি।

তিনি বলেন, এ ভূখ- পাহারা দিতে প্রচুর সম্পদ খরচ হচ্ছে। নিয়ন্ত্রণরেখার উত্তেজনার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু কাশ্মীরিদের মতো করে যদি কাশ্মীর সংকট ভারত-পাকিস্তান সমাধান করত, প্রচুর মানুষ বেঁচে যেতেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর