,

গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে জনগণের ঐক্য জরুরি : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : ভোট আর গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে জনগণের ঐক্য জরুরি। একই সঙ্গে প্রয়োজন জনগণের আন্দোলন। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সরকার নিজেদের দুর্নীতিকে বৈধ করতেই জনগণের পকেট কেটে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নিজের দুর্নীতিকে বৈধতা দেয়ার জন্য, দুর্নীতি করার জন্য প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে সরকার। এই দুর্নীতিবাজ সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে, মানুষের পকেট কেটে নিয়ে দুর্নীতি করছে, সম্পদের পাহাড় গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে কাজ করা শ্রমিক ভাইদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশ টিকে আছে। তাদের টাকাগুলোকেও সরকার লুটপাট করছে।’

শুধু গণতন্ত্র নয়, স্বাধীনতা ও আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আজ জনগণের অর্থাৎ শ্রমিক-জনতার ঐক্য জরুরি বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

সমাবেশ শেষে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইল প্রদক্ষিণ শেষে আবার নয়াপল্টনে শেষ হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর