,

সরকার মানুষের পকেট কেটে দুর্নীতি করছে : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের পকেট কেটে দুর্নীতি করছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে। এভাবে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কাজেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আজ শ্রমিকরা অধিকার হারিয়েছেন। এই মে দিবস অধিকার আদায়ের দিন। এই দিবসকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ‌সরকার একদিকে চুরি করে ভোটাধিকার লুট করেছে। অন্যদিকে ভাতের অধিকার হরণ করছে। কাজেই বেঁচে থাকতে হলে শ্রমিক-জনতার ঐক্য হতে হবে। অধিকার আদায়ে আন্দোলন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাসা ভাড়া এমনকি বিদ্যুতের দাম বাড়ছে। সরকার নিজের দুর্নীতি বৈধ করতে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা একদিকে শেয়ার মার্কেট লুট করছে, ব্যাংক লুট করছে, অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।

তিনি বলেন, আজকে শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা কেটে নেয়া হয়। সেই টাকা দিয়ে তারা দুর্নীতির পদ্মাসেতু নির্মাণ করে, কর্ণফুলী টানেল নির্মাণ করে, যেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর