,

আংটি ঠেকাবে গর্ভধারণ!

news-image

অনলাইন ডেস্ক : এখন কানে কেবল একটি দুল কিংবা গলায় ছোট্ট একটা লকেট পরেই এড়ানো যাবে অবাঞ্ছিত গর্ভধারণ। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক বিচিত্র তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ‘গর্ভনিরোধক গয়না’ তৈরি করেছেন যা একদিন না একদিন গয়নাপরা বা সাজগোজ করার মতোই সহজ করে তুলবে পরিবার পরিকল্পনাকে।

বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল অব কন্ট্রোল রিলিজে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন গয়না-অলঙ্কার বা সাজগোজের নানা উপকরণে যেমন : কানের দুল, আংটি, ঘড়ি এবং অন্যান্য গয়নাতে গর্ভনিরোধক হরমোনের বিশেষ প্যাচ সংযুক্ত করেছেন। এই সমস্ত হরমোন চামড়ার মধ্যে দিয়ে শোষিত হয়ে রক্ত প্রবাহ মধ্যে মিশে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

গর্ভনিরোধক এই বিশেষ গয়না কীভাবে কাজ করবে তা আরও ভালোভাবে বুঝতে এই ভিডিও প্রকাশ করেছে গবেষক দলটি। ফক্স নিউজ বলছে, এখনও পর্যন্ত এই গয়না মানুষের শরীরে কীভাবে কাজ করবে তা জানতে মানুষের উপরে কোনো পরীক্ষা করা হয়নি। তবে বিজ্ঞানীরা ফলাফল জানতে শুকর এবং ইঁদুরের ওপর এই গয়নার প্রভাব পরীক্ষা করেছেন।

জর্জিয়া টেকের সংবাদ সূত্রের খবর, ‘প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে যে গর্ভনিরোধক এই গয়না অবাঞ্ছিত গর্ভধারণ রোধে পর্যাপ্ত পরিমাণে হরমোন সরবরাহ করতে পারে। এই নতুন কৌশলটির লক্ষ্য হলো, নিয়মিত ডোজ প্রয়োজন এমন ড্রাগ নিয়ন্ত্রকদের সঙ্গে ব্যবহারকারীদের যে সম্মতি সেই ক্ষেত্রটা উন্নত করা।’

এই পরীক্ষাটি পরিচালনা করেছেন পোস্ট ডক্টরাল সহকর্মী মোহাম্মদ মোফিডফার, সিনিয়র গবেষক বিজ্ঞানী লরা ও’ফারেল এবং ইউনিভার্সিটির স্কুল অব কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মার্ক প্রুসনিৎস।

মার্ক প্রুসনিৎস বলেন, ‘ফার্মাসিউটিকাল অলঙ্কার একটি নতুন পদ্ধতি উপস্থাপন করে যা গর্ভনিরোধককে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। এটি আরো আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য এর ব্যবহারকে সহজ করতে হবে, এটা মাথায় রাখা উচিত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর