,

রাজধানীর উত্তরায় দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরার পশ্চিম এলাকার জসিম উদ্দিন রোডের একটি বাসা থেকে দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই দুই গৃহকর্মী হলো- হালিমা (১৪) ও রুবি (১৭)। আজ বুধবার সকাল তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে নিজেরাই হেঁটে বাসার ছাদে উঠেছিলেন। পরে অপর এক বাসার ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরার গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় নিহত দুই গৃহকর্মী কাজ করত।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি জানান, ওই বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল রাত ৩টা ৩২ মিনিটে ওই দুই গৃহকর্মী সাবলীলভাবে দরজা খুলে বাড়ির ছাদের দিকে যাচ্ছে। পরে পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে৷ এরপর তাদের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গেছে তারা ছাদের দিকে গেছেন। এখন ছাদে গিয়ে তারা পার্শ্ববর্তী ছাদের উপরে লাফ দিয়েছিল নাকি অন্য কেউ তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতদের হাত ও পা ভাঙা দেখা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর