সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৪২ টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, দেশের ৪২ টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে সচিবালয় গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

যারা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শ্রমিকদের আট ঘণ্টা শ্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদের অভিনন্দন জানিয়ে মন্নুজান সুফিয়ান বলেন, মে দিবসে আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না, শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, শ্রমিকদের ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয় কি না। আমরা যদি এসব বিষয়গুলো দেখে আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।

সমাবেশে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে। শ্রমিকদের কর্মঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম নিশ্চিত করা হয়েছে।

শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান প্রমুখ।

এর আগে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ স্লোগানে শ্রম মন্ত্রণালয় থেকে র‌্যালি বের হয়ে রাজধানীর পল্টন মোড় ঘুরে সচিবালয়ের গেটে এসে শেষ হয়।

সূ্ত্র : বাংলানিউজটোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর