,

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে সাধারণত ব্যাটসম্যানদের ওপরই স্পট লাইটটা থাকে। তবে সেরা এবং ভিন্নতা সম্পন্ন বোলিং আক্রমণ বিভাগ থাকা দলই বিশ্বকাপ শিরোপা জয় করে। শক্তিশালী বোলিং ইউনিটের কারণেই ১৯৭৫ ও ১৯৭৯ আসরে ওয়েস্ট ইন্ডিজ কিংবা ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এমন পাঁচ বোলার।

১. গ্লেন ম্যাকগ্রা
বিশ্বকাপে ১৮ দশমিক ২০ গড়ে ৩৯ ম্যাচে অজি পেসার ম্যাকগ্রার শিকার ৭১ উইকেট। বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই দলের মূল অস্ত্র ছিলেন তিনি এবং ২০০৩ বিশ্বকাপ ফাইনালে শচিন টেন্ডুলকারের উইকেট শিকারের জন্য স্মরণীয় হয়ে আছেন ম্যাকগ্রা। বিশ্বকাপে সেরা বোলিং ফিগার ৭/১৫। এ ছাড়া দুই ম্যাচে চারটি করে শিকার রয়েছে তার।

২. মুত্তিয়া মুরলিধরন

শ্রীলঙ্কান কিংবদন্তী এ স্পিনার ওয়ানডে এবং টেস্ট উভয় ফর্মেটেই সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী। ৪০ ম্যাচে ৬৮ উইকেট শিকার করে বিশ্বকাপ ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। আইসিসি বিশ্বকাপে দ্বিতীয় সেরা ১৯ দশমিক ৬৩ বোলিং গড়ের মালিক তিনি।

বিশ্বকাপে চার ম্যাচে চারটি করে উইকেট নেয়া মুললির সেরা বোলিং ফিগার ৪/১৯।

৩. ওয়াসিম আকরাম

আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেয়ার সময় ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ২৩ দশমিক ৮৪ গড়ে ৩৮ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ শিকারী তিনি।

রিভার্স সুয়্যিং-এর মাস্টার বাঁ-হাতি এ পেসার ১৯৯২ শিরোপা জয়ী এবং ১৯৯৯ রানার্স আপ হওয়া পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনবার চার উইকেট শিকারসহ বিশ্বকাপে তার সেরা বোলিং ফিগার ৫/২৮।

৪. চামিন্ডা ভাস

শ্রীলঙ্কার জার্সি গায়ে সম্ভবত এ যাবতকালের সেরা সিমার বিধ্বংসী ভাস। ২০০৩ বিশ্বকাপে ছিলেন নিজের সেরা ফর্মে। ৩১ ম্যাচে ৪৯ উইকেট শিকার করে বিশ্বকাপ মিশন শেষ করা ভাস ১৯৯৬ আসর জয়ী লঙ্কান দলেরও সদস্য ছিলেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে তৃতীয় সেরা বাঁ-হাতি ভাসের বিশ্বকাপে বোলিং গড় ২১ দশমিক ২২। বিশ্ব আসরে তার সেরা বোলিং ফিগার৬/২৫ এবং চার উইকেট শিকার করেন দুই ম্যাচে।

৫. জহির খান ও জাভাগাল শ্রীনাথ

ভারতীয় দুই কিংবদন্তী ফাস্ট বোলার বিশ্বকাপে যথাক্রমে ২৩ ও ৩৪ ম্যাচে ৪৪টি করে উইকেট শিকার করেছেন। ২০১১ বিশ্বকাপ শিরোপা জয়ে ভারতীয় দলের আক্রমণ বিভাগের নেতৃত্ব দিয়েছেন জহির খান। ২০০৩ বিশ্বকাপে রানার্স-আপ হওয়া ভারতীয় দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন শ্রীনাথ। বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে থাকা এ দু’জন সর্বকালের সেরাদের তালিকায় আছেন পঞ্চম স্থানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর