মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা করলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন, মান্নার প্রশ্নের জবাবে ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির নির্বাচিত চারজনের শপথ নেয়ার ব্যাপারে প্রশ্ন উঠেছে বিএনপি সমঝোতা করেছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তাদের জোটসঙ্গী নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি সমঝোতা হয় তা হলে সেই সমঝোতাটা খোলাখুলি বলেন, কী সমঝোতা হয়েছে?

মান্নার এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সমঝোতা করলে অনেক আগেই সমঝোতা করতে পারত। বেগম খালেদা জিয়া যদি সমঝোতা করতেন তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতেন, অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে।

গেল ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। পরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় শনিবার রাতে বৈঠক করে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করে বিএনপি।

মান্না বলেন, আমি সবার কাছে আবেদন বলতে চাই, আমাদের লড়াই ছাড়া ভিন্ন কোনও পথ নেই। আপসকামিতায়-সহযোগিতা-সহমর্মিতায়-সমঝোতায় আপনি জিততে পারবেন না।

তিনি মনে করছেন, সমঝোতা হয়ে থাকলে বিএনপি তার ভাগেরটা এখনও বুঝে পায়নি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, খেলতে বসে দাবার চাল দিয়ে দিয়েছেন, এবার ওই পক্ষ চাল দেবে। আপনাকে অপেক্ষা করতে হবে।
মান্নার কথার জবাব দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির এই সিদ্ধান্তের চমক বদল রাজনীতির চমক। একে ইউটার্ন হিসেবেও ধরে নেয়া যায়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক