,

স্টেজে গানের তালে তালে নাচলেন আঁখি আলমগীর

news-image

বিনোদন প্রতিবেদক : মঞ্চ মাতাতে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জুড়ি নেই। তার প্রমাণ এরই মধ্যে তিনি বহুবার দিয়েছেন। এবার আবারও স্টেজে গানের তালে তালে নাচলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। সঙ্গে নাচলেন উপস্থিত শ্রোতারাও। এমনটাই দেখা গেছে জার্মানের ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠির- বৈশাখী আড্ডা’ শিরোনামের একটি কনসার্টে। সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আঁখি ওই অনুষ্ঠানের কিছু ভিডিও প্রকাশ করেন।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর জানান, রোববার অনুষ্ঠিত স্টেজ শোতে প্রায় আড়াই ঘণ্টা টানা গেয়েছেন তিনি। তার ‘লায়লা’ গানে, শ্রোতাদের পাশাপাশি নেচেছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

এদিকে, গত ১৪ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে প্রকাশ হয় আঁখি আলমগীরের নতুন গান ‘লায়লা’। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর-সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে আছে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। এটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। এর ভিডিওতে গানের পাশাপাশি আঁখি আলমগীরকেও নাচতে দেখা যায়। সঙ্গে ছিল কলকাতার একটি ড্যান্সগ্রুপও। এরই মধ্যে গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে।

https://www.facebook.com/amadersomoy/videos/317657352238200/

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের