,

পদত্যাগ করলেন বিমানের এমডি মোসাদ্দেক

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরির মেয়াদ এক মাস বাকি থাকতেই পদত্যাগ করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক হোসেন।

গতকাল মঙ্গলবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে বিমান সূত্রে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘বিমানের এমডি মোসাদ্দেকের বিরুদ্ধে পাইলট নিয়োগ, বিমানের বিভিন্ন স্টেশনের কান্ট্রি ম্যানেজার নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা তাকে পদত্যাগে বাধ্য করেছি।’

বিমান সূত্র জানায়, বিমানের পাইলট নিয়োগের বিষয়ে ২০১৮ সালে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সম্প্রতি, ওই কমিটি তাদের প্রতিবেদন জামা দেয়। তাতে পাইলট নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে এমডি মোসাদ্দেক হোসেনের আপন ভাতিজাকেও পাইলট হিসেবে নিয়োগ দিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

সূত্র আরও জানায়, এমডি মোসাদ্দেক হোসেনের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হওয়া কথা। এ জন্য মাস দুয়েক আগে নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিমান। কিন্তু তার আগেই পাইলট নিয়োগের দুর্নীতিসহ নানা অনিয়মের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হলো। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর