,

বিএনপির ৫ এমপি সংসদীয় কমিটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৫ সংসদ সদস্যকে একাদশ জাতীয় সংসদের পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান দেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠণে প্রস্তাব করেন। পরে তা কন্ঠভোটে পাস হয়।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন উকিল আবদুস সাত্তারে। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন হারুনুর রশিদ। ওই কমিটির সভাপতি এ এইচ এম মাহমুদ আলী।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম। এ কমিটির সভাপতি মকবুল হোসেন। সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান। যার সভাপতি জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর