,

এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্টে

news-image

অনলাইন ডেস্ক : দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্টে। এর আগে বরেণ্য এ অভিনেতার শরীরে অস্ত্রোপচার হয়। তখন তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে এ অভিনেতাকে।

গণমাধ্যমকে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম জানান, এটিএম শাসুজ্জামানের শ্বাস নিতে কষ্ট হওয়ায় গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর আজ তিনটার দিকে ডাক্তাররা তাদের জানান এ টিএম শাসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বেশি ভালো না।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে শরীরে অস্ত্রোপচার করতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর