,

স্পিকারের কাছে মির্জা ফখরুল চিঠি দেননি

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে বিএনপি, গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত আটজন সংসদ সদস্যের মধ্যে সাতজনই শপথ নিয়েছেন। সংবিধান মোতাবেক ৯০ দিনের মধ্যে শপথ নেওয়ার নির্ধারিত তারিখ শেষ হয়ে গেছে ২৯ এপ্রিল। একাদশ সংসদের সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন ৩০ জানুয়ারি।

সোমবার নির্ধারিত ৯০ দিনের শেষদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া এমপি হিসেবে শপথ নেন বিএনপির চারজন সংসদ সদস্য। এসময় অসুস্থতাজনিত কারণে পরে শপথ নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকারের কাছে মির্জা ফখরুল চিঠি দিয়েছেন বলে বিএনপি সূত্র উদ্বৃত করে খবর ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সংক্রান্ত কোনো চিঠি অফিশিয়ালি পৌঁছেনি জাতীয় সংসদের স্পিকারের দফতরে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি সাংবাদিকদের কৌতুহলের জবাব দিতে গিয়ে হাসিমুখে জানান, কোথায় চিঠি, আমিও খুঁজছি। আপনারা এ বিষয়ে উনাকে জিজ্ঞেস করেন। সাংবাদিকরা এসময় বলেন, বিএনপি মহাসচিব নিজেই আজ বলেছেন তিনি চিঠি উনি শপথ নিবেন না। এটাও নাকি দলেরও সিদ্ধান্ত। সেক্ষেত্রে শপথ নেওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ফখরুলের আসন কী শূন্য হয়ে গেল? এরপরই সিরিয়াস হয়ে যান স্পিকার।

তিনি বলেন, সে কথা তো আমি বলিনি। এ বিষয়ে সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা আছে, সেটা হবে। এসময় বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ‘কোনো নির্বাচিত সদস্য বা দলের পক্ষ থেকে যদি আবেদন করা হয়ে থাকে, তা গৃহীত হবে কীনা’ জানতে চাইলে স্পিকার বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন, তাহলে পরেও শপথ নিতে পারবেন।

এসময় আরেক সাংবাদিক জানতে চান, আপনি তো বলেছেন, আপনি চিঠি খুঁজছেন? স্পিকার বলেন, চিঠি আমার দফতরে এখনও এসে পৌঁছেনি। তবে সেই চিঠি নির্ধারিত সময়ের মধ্যে সংসদ ভবনের কোথাও রিসিভ হয়ে থাকলে, তাহলেই হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর