মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজতির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কারারক্ষীর বিরুদ্ধে

news-image

ফরিদপুর প্রতিনিধি : রাজবাড়ী জেলা কারাগারে আটক এক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার হাজতির ওই স্ত্রী। মামলাটি দায়েরের পর এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজবাড়ী জুট মিলে কর্মরত নির্যাতিতার স্বামী একটি মামলায় জেল হাজতে আটক রয়েছেন। গত ১লা ফেব্রুয়ারি হাজতির স্ত্রী তার স্বামীকে দেখতে রাজবাড়ী জেলা কারাগারে যান। এসময় সেখানকার কারারক্ষি আনিসুর রহমান (৩৫)-এর সাথে তার পরিচয় হয়। তার স্বামীকে ৭ দিনের মধ্যে জামিন করে দেওয়ার কথা বলে আনিসুর রহমান ৫০ হাজার টাকা চান। পরবর্তীতে আনিসুর রহমান আইনজীবির সঙ্গে কথা বলার জন্য হাজতির স্ত্রীকে মাহেন্দ্র গাড়ীতে করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত নারীকে আনিসুর রহমান জোরপূর্বক ধর্ষণ করেন। এমনকি কারারক্ষি তার এক সহযোগীকে দিয়ে ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে রাখেন।

এরপর, গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন শশ্মান ঘাটের ভেতর নিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হাজতির স্ত্রীকে দ্বিতীয়বার ধর্ষন করেন ওই কারারক্ষী। এ ঘটনায় ঐ নারী নিজে বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ১৩ মে তারিখ নির্ধারন করেছে।
এ বিষয়ে রাজবাড়ী জেল সুপার মোঃ আনোয়ারুল ইসলাম জানান, কারারক্ষী আনিসুর রহমানের সঙ্গে ওই হাজতির বাক বিতন্ডা হয়। এ ঘটনার জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে।

রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, বিষয়টি খতিয়ে দেখতে তিনি জেল সুপারকে নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক