,

আত্মবিশ্বাসের সঙ্গে মাশরাফিদের খেলতে বললেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিশ্বকাপে কোনো ধরনের চাপ না নিয়ে মাথা ঠান্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটি ম্যাচে অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। বলেছেন, ‘কোনো রকম চাপ নেবে না, আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে। একদিন অবশ্যই তোমরা বিশ্বকাপ জয় করতে সমর্থ হবে ইনশাল্লাহ।’

ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী ৩০ মে থেকে অনুষ্ঠেয় ওয়ান ডে ক্রিকেটের সর্ববৃহৎ আসর বিশ্বকাপ ক্রিকেট এবং ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ গ্রহনেচ্ছু বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বে বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড ট্যুরে থাকা জাতীয় স্কোয়াডের সব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহসহ দলের সিনিয়ন ক্রিকেটাররা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপি, বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, আয়ারল্যান্ড সফরের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু, হেড কোচ স্টিফেন জন রোডস, বোলিং কোচ কোর্টনি ওয়ালস, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিসহ দলের সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান পাপন দলের সকল খেলোয়াড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন।

আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটের মতো চ্যালেঞ্জিং খেলায় আত্মবিশ্বাসটা খুব বড় বিষয়।’তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচে জয়ী হবার লক্ষ্যে আত্মবিশ্বাস নিয়েই সকলকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।’

প্রধানমন্ত্রী গেমের শেষাংশের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে খেলোয়াড়দের ফিনিশিংয়ে যত্নবান হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘খেলার শেষের দিকে এসে কেউ যেন ঘাবড়ে না যায় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ