,

ঘূর্ণিঝড় ফনি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

news-image

মোস্তফা কামাল পলাশঃ ঘূর্ণিঝড় ফনি কোলকাতার উপর দিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে মে-মাসের ৪ তারিখে ভোরে স্থলভাগে প্রবেশে করার সম্ভাবনা রয়েছে। বর্তমান গতিপত থেকে খুবই সামান্য একটু পূর্ব দিকে সরে গিয়ে খুলনার ও সুন্দরবনের উপকূল ভাগ দিয়ে বাংলাদেশের স্থল ভাগে প্রবেশ করিবার সমূহ সম্ভাবনা রয়েছে যা আগামী ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাইবে বলিয়া মনে করি।
আপাতত ভাবে খুলনা ও বরিশাল বিভাগের মানুষদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখার জন্য সতর্কতা জারি করা যেতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ও মে মাসের ৪ তারিখ রাত ১০ টার সময় ঢাকা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টা বা ২ দিনের মধ্যে ঘূর্ণিঝড় ফনি এর কেন্দ্রের বায়ুর গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার উঠবে বলে আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে।
তবে কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করিতেছে ঘূর্ণিঝড় ফনি সরাসরি চট্টগ্রামে আঘাত হানিতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাইবে যে ঘূর্ণিঝড় ফনি বাংলাদেশের উপকূলীয় এলাকার কোনদিক দিয়ে প্রবেশ করবে।
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া পূর্বাভাষ মডেলের তথ্য বিশ্লেষন করে ঘূর্ণিঝড় ফনি এর বর্তমান অবস্হান বোঝার সুবিধার্থে ৫ টি ছবি যোগ করা হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর