,

পুলিশের ওপর হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি : ডিএমপি কমিশনার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বিস্ফোরণ ঘটানো ককটেলটি মোটেই সাধারণ ছিল না, এটি বেশ শক্তিশালী ছিল।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোমবার রাতে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

এদিকে সাইট ইন্টেলিজেন্স নামের একটি আন্তর্জাতিক মাধ্যম বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইএস বলেছে, দুই বছরে এই প্রথম ঢাকায় কোনো হামলা চালাল তারা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো