,

এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটির কারণে সুবীর নন্দীর সিঙ্গাপুর যাত্রা বাতিল

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি ধরা পড়ায় যাত্রা বাতিল করে সুবীর নন্দীকে আবার রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল একুশে পদকজয়ী এ সঙ্গীতশিল্পীকে।

সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটি পৌঁছায় রাত ৮টার পর। সুবীর নন্দীকে নিয়ে যেতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ও একজন নার্সও এসেছেন।

এর আগে ডা. সামন্ত লাল সেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। সে সময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে ওই হাসপাতালে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাবেন তার মেয়ে ফাল্গুনি নন্দী।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর