সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন

news-image

স্পোর্টস ডেস্ক : কী হয়েছে নেইমারের? এখন তাঁর পাদপ্রদীপের আলোয় থাকার কথা। তা না, একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন। কিছুদিন আগে উয়েফাকে বাজে কথা বলে তিন ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। এরপর ফরাসি কাপের ফাইনালে হারের পর এক দর্শককে ঘুষি মারতে তেড়ে গিয়েছিলেন ব্রাজিল তারকা। সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আচরণের জন্য সর্বোচ্চ আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার।

রোববার রাতে ফরাসি কাপের ফাইনালে রেঁনের কাছে ২-১ গোলে হারে পিএসজি। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের মধ্য দিয়ে যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়েরা, রানার্সআপ পদক নেওয়ার জন্য। আশপাশের দর্শকেরা প্রিয় খেলোয়াড়দের ছবি তুলছেন, ভিডিও করছেন। নেইমারের বিষয়টা পছন্দ হয়নি। এক দর্শকের হাত থেকে ফোন কেড়ে নিতে চাইলেন তিনি। শুধু তা-ই নয়, ফোন না কাড়তে পেরে তাঁর দিকে ঘুষি মারতে গিয়েছেন নেইমার। পরে পিএসজির অন্য খেলোয়াড়েরা তাঁকে ধরাধরি করে ওপরে নিয়ে যান। নেইমারের এই লজ্জাজনক মুহূর্ত ধরা পড়েছে দর্শকের মোবাইল ফোনে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভিডিওটা ছড়িয়ে দিতে দেরি করেননি।

ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে সেই দর্শক রেঁনের সমর্থক। নেইমার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে সেই দর্শক নাকি বলেছেন, ‘ফুটবলটা কীভাবে খেলতে হয় তা শেখো।’ দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে বোঝা গেলেও নেইমার রেগেমেগে সমর্থককে কী বলেছেন, সেটা জানা যায়নি। তবে যা বোঝা গেছে, নেইমার সম্ভবত বিরাট এক সমস্যায় পড়তে যাচ্ছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন তিন ম্যাচ থেকে সর্বোচ্চ আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। শাস্তি হলে তা পিএসজির আগামী ম্যাচ (শনিবার নিসের বিপক্ষে) থেকে কার্যকর হবে না। ১১ মে অ্যাঞ্জার্সের মুখোমুখি হবে পিএসজি—এ ম্যাচ থেকে শাস্তি শুরু হবে, তবে সবার আগে ফরাসি ফুটবল কমিশনের তদন্তে নেইমারকে দোষী প্রমাণ করতে হবে। এ নিয়ে বৃহস্পতিবার ফরাসি ফুটবল কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর