,

ড্রাগন গাছের দ্বীপ

news-image

ফিচার ডেস্ক : আরব সাগরের বুকে একটি দ্বীপে রয়েছে বিচিত্র সব গাছ যা অন্য কোথাও দেখা যাওয়া কঠিন। এই দ্বীপে এলে কল্পবিজ্ঞানের গল্পের বিচিত্র সব গাছপালা চোখের সামনে দেখতে পাবেন। মধ্য প্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে অবস্থিত সকোত্রা দীপপুঞ্জ। মোট চারটি দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ যার মধ্যে সকোত্রাই আয়তনে সবচেয়ে বড়। সকোত্রার আয়তন প্রায় ৬৫৬০ বর্গকিলোমিটার।

কিন্তু কেন এই দ্বীপে এত অদ্ভুত রকমের সব গাছপালার ভরা! উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, মারাত্মক পানির অভাব আর মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে সকোত্রায় এমন অদ্ভুত গাছপালার সৃষ্টি হয়েছে।

উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন, এই দ্বীপের প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদই দুষ্প্রাপ্য। তাদের দাবি, সকোত্রা দ্বীপে মোট যত রকম উদ্ভিদের প্রজাতি রয়েছে, তাদের মধ্যে ৩৭ শতাংশই বিশ্বের কোথাও পাওয়া যায় না।

শুধু উদ্ভিদই নয়, এখানে যে সব সরীসৃপের দেখা মেলে তার ৯০ শতাংশই বিশ্বের আর কোনো জায়গায় পাওয়া যায় না।

২০০৮ সালে ইউনেসকো এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর উপাধি দেয়। এই সকোত্রা দ্বীপের বিচিত্র গাছপালাগুলোর মধ্যে অন্যতম হল ড্রাগন গাছ।

এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় বড়জোড় ৭-৮ ফুট। এই দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতেই পারে যে, আপনি হয়তো অন্য কোনো গ্রহে এসে পড়েছেন!

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ