,

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দুই ট্র্যাফিক পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন-ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। কারা এই হামলা করেছে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস সাংবাদিকদের জানান, এখন ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন। এরপর কিসের বিস্ফোরণ বা কিভাবে ঘটানো হয়েছে বলা যাবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর