,

পায়েল সরকারের ‘কড়াপাক’

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’সহ বেশ কিছু ছবির মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এবার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পায়েল। নাম ‘কড়াপাক’।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিতে পায়েলের বিপরীতে অভিনয় করবেন টেলিভিশন ও সিনেমার চেনা মুখ সৌরভ দাস। এই অভিনেতাকে দর্শকরা পছন্দ করেছেন। প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস। ছবিটি পরিচালনা করবেন সৌরদীপ বন্দ্যোপাধ্যায়।

ছবিটি দু’জন সিঙ্গেল ছেলে-মেয়ের গল্প। যাদের দেখা হয়। প্রেম হয়। আবার ঝগড়াও শুরু হয়ে যায়। তখন একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তারা ঠিক করে, কোনও রকম যোগাযোগ রাখবে না। আর এই দেখা না করার সময়ের জার্নি বা দেখা হলে কী হবে, সেটা নিয়েই গল্প।

জানা গেছে, আসছে মে মাসের শেষের দিকে শুরু হবে ‘কড়াপাক’-এর শুটিং। পায়েল, সৌরভ ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঋ-এর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হবে এই ছবি।

টালিউডের অভিনেত্রী পায়েল কলকাতার পাশাপাশি বাংলাদেশের দর্শকের কাছেও বেশ জনপ্রিয়। বিশেষ করে তার অভিনীত ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর