,

সমালোচনার মুখে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি বাতিল

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ডিজাইন প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার ক্রিকেটে অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমিও মাত্র শুনলাম। একটা টিভিতে যেহেতু বোর্ড প্রেসিডেন্ট বলেছেন তা কনফার্মই। দুপুরে জার্সি পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এর আগে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সি উন্মোচিত হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির হাতে জার্সি তুলে দিয়ে এর উন্মেচন করা হয়। এরপর জার্সি গায়ে দিয়ে বিসিবি সভাপতি, পরিচালক থেকে শুরু করে বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা ফটোসেশন করেন।

জার্সিটি উন্মোচন হওয়ার পর থেকে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সবুজ এই জার্সিতে বাংলাদেশের পতাকার আদলে লালের মিশ্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল আছে দাবি করে এমন জার্সি পরিবর্তনের দাবি তোলেন সমালোচনাকারীরা।

বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা অক্ষরে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষুব্ধ হন সমর্থকরা। দৈনিক আমদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো