,

স্বামীকে নিয়ে সালমার লন্ডনযাত্রা

news-image

বিনোদন ডেস্ক : অনির্দিষ্ট সময়ের জন্য স্বামীর সঙ্গে লন্ডনে যাচ্ছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সোমবার (২৯ এপ্রিল) রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে সালমা-সাগর দম্পতি।

এ প্রসঙ্গে সালমা বলেন, চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। ২০ দিন হয়ে গেছে তার দেশে আসার। সে দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। ঈদের আগে আর দেশে আসছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।

সালমা আরও বলেন, কোনো গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। কবে ফিরবো এখনই ঠিক বলতে পারছি না। ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বিয়ের পরে স্বামীর সঙ্গে এটিই আমার প্রথম লন্ডনযাত্রা।

গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সালমা ও সাগর দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর