,

প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা দিলেন পল্টু-মিন্টুর মাকে

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার পল্টু-মিন্টুর মা আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে তাকে এ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া পৌর এলাকা বাসিন্দা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) নির্মম নির্যাতনের শিকার আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার একটি চেক দেন প্রধানমন্ত্রী।

এর আগে আনোয়ারা বেগমের দুই ছেলে মোজাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টু সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তত্কালীন জোট সরকার এই পরিবারের উপর জেল-জুলুম ও অবর্ণনীয় অত্যাচার চালায়। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর