মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে যা বললেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ডিজাইন প্রকাশ্যে আসার পর থেকেই নানা সমালোচনা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশের দুটি ম্যাচ জার্সি (হোম অ্যান্ড অ্যাওয়ে) সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই দেশের ক্রিকেট ভক্তরা সেই জার্সির ছবি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। মন্তব্যে অধিকাংশ ভক্তই এ জার্সি তাদের পছন্দ না হওয়ার বিষয়টি তুলে এনেছেন। তবে কেউ কেউ আবার এই জার্সিকেই গ্রহণ করার জন্য মতামত দিয়েছেন।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সি উন্মোচিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির হাতে জার্সি তুলে দিয়ে এর উন্মেচন করা হয়। এরপর জার্সি গায়ে দিয়ে বিসিবি সভাপতি, পরিচালক থেকে শুরু করে বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা ফটোসেশন করেন।

এই বিশ্বকাপ জার্সি গায়ে ফটোসেশনের সময় আমাদের সময়’র ফেসবুক পেজ থেকে করা লাইভেও অনেকেই মন্তব্য করেন। রিয়াজ রুমন নামে একজন লেখেন, ‘মনটাই খারাপ হয়ে গেছে, লাল রং বাদ দেওয়াটা মোটেও ঠিক হয় নাই।’

বাংলাদেশের পতাকা কই গেল উল্লেখ করে শেখ সাহিনুর জালাল নামে একজন প্রশ্ন করেন।

বাংলাদেশের নামটা লাল রঙে লেখা হলে ভালো হতো বলে মতামত দেন রবিউল ইসলাম রুবেল নামের একজন। শামীম হোসেন নামের একজন লেখেন, ‘ভালো লাগার মতো হয় নাই।’

মোহাম্মদ জুয়েল রানা নামের একজন প্রশ্ন তোলেন, এটা বাংলাদেশ নাকি পাকিস্তানের জার্সি।

কেউ কেউ আবার জানিয়েছেন এ জার্সি তাদের পছন্দ হয়েছে। ইসলাম মাইনুল নামে একজন লেখেন, ‘চলে, খারাপ না।’

তবে এই জার্সি পছন্দ হয়েছে বলে মতামত দিতে খুব একটা দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘জার্সিটা ভালোই লেগেছে। কারণ, আমি এজন্য বলব ভালোই লেগেছে, আসলে অত ভালো করে দেখিই নাই। আজকে কিন্তু প্রথম দেখলাম। এ জার্সিটা আমার জানা মতে প্লেয়ারদের মতামত নিয়ে একটা সিলেকশন করা হয় প্রতিবার, সো ওরা যখন খুশি, আমিও খুশি।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক