,

সংসদে বিএনপি : যা বললেন সুলতান মনসুর

news-image

নিউজ ডেস্ক : সংসদে বিএনপির যোগদান নিয়ে সংসদ অধিবেশনে সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, আমি ধন্যবাদ জানাই বিএনপির বন্ধুরা আজকে এখানে যোগদান করেছেন।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সুলতান মনসুর এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যোগদান করেছেন আপনার সংসদ নেত্রীর কাছে আহ্বান জানান, মানবিক কারণে সুস্থতার জন্য তিনি যাতে একটি সুব্যবস্থা করেন। আমি মনে করি লিখিতভাবে এ দাবি জানান।

সুলতান মনসুর বলেন, এই সংসদেই আছেন যারা বঙ্গবন্ধু হত্যা ত্বরান্বিত করেছেন। তিনি ইত্তেফাকে বাসন্তী দেবীর ঘটনা উল্লেখ করে বলেন, ১৯৭৪ সালে ̒জ্বলছে বাংলাদেশ’ সংবাদ ছাপিয়েছেন তিনি এই সংসদেই আছেন। আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম। সন্ত্রাসের জন্ম ৭৫ থেকে শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে অনেক হত্যাকাণ্ড হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে।

তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের নাম নিয়ে বলেন, কোথায় খালেদ মোশারফ কোথায় কর্নেল তাহের। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার করলে তার এ পরিণতি হতো না। জাতির জনক চেয়েছিল, এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে।

সুলতান মনসুর নুসরাত হত্যার বিচার নিয়ে বলেন, আজকের প্রধানমন্ত্রী শক্তহাতে কথা বলেছেন নুসরাত হত্যা নিয়ে। আমি এই কারণেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী না হলে নুসরাত হত্যার বিচারটি হারিয়ে যেত। নুসরাতের ঘটনা প্রধানমন্ত্রী শক্ত হাতে ধরেছেন। তিনি বলেছেন দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। তিনি এ সময় একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়েও কথা বলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর