,

লুঙ্গি পরে রাস্তায় মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news-image

রাজশাহী প্রতিনিধি : নগর জীবন বৈশাখের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র দাবদাহের কবলে গ্রাম থেকে নগর পর্যন্ত তাপ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সকলকেই। তীব্র রোদ, অসহনীয় গরম বাতাসের যন্ত্রণা থেকে মুক্ত মিলছে না শিক্ষার্থীদেরও। তাই প্যান্টের উপর লুঙ্গি পরে রাস্তায় নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। এ যেন গরমের বিরুদ্ধে আন্দোলন ও ক্ষোভ প্রকাশের চূড়ান্ত মাধ্যম।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি, কঠিন গরমে লুঙ্গি পড়নে ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জি কে এম মেশকাত চৌধুরী বলেন, গরমের জ্বালায় কোথাও টিকতে পারছিনা। হলের ট্যাপের পানি তো হাতই দেয়া যাচ্ছে না। গোসল করেও স্বস্তি পাচ্ছি না। ক্লাসে ও রুমে কোথাও শান্তি নেই। সবমিলিয়ে দূর্ভোগের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। মনে হচ্ছে এ যেন জ্বলন্ত আগুন ও তাপ।
আব্দুল্লাহ মামুন নামের এক সংবাদকর্মী বলছেন, রাজশাহী খুব মনোরম জায়গা কিন্তু গরমটা একটু বেশি। এখানে আপনি দৌড়তে পারবেন কিন্তু দাড়াতে পারবেন না।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল সারা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার সকালে ছিল ৪০ ডিগ্রী। যা আগের দিনের তাপমাত্রার চেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর