,

রমজান উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের সিটি বাজার পরিদর্শন

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম ও গুণগত মান নিয়ন্ত্রনে সিটি বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন। আজ সোমবার দুপুরে সিটি বাজারের ফল বাজার, মাছের বাজার, মাংসের বাজারসহ অন্যান্য বাজার ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং পণ্যের দাম ও গুণ মান নিয়ন্ত্রনের ব্যাপারে হুসিয়ারি প্রদান করেন।

বাজারে খোলা সেমাই, পচা দূর্গন্ত এবং বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না। এসময় তিনি মাছ ও ফল ফরমালিন মুক্ত এবং ওজন ঠিক রেখে ক্রেতার কাছে বিক্রির আহবান জানান ব্যবসায়ীদের। প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। এসবের কোন গাফিলতি ঘটলে এবং যার ঘটবে তাকে জরিমানা সহ শাস্তিমুলক ব্যবস্থার সম্মুখিন হতে হবে।

বাজার পরিদর্শনে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার রংপুরের সহকারী পরিচালক আফছানা পারভীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব রহমান, রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, ফল ব্যবসায়ী শিপন ও মাংস ব্যবসায়ী আলা উদ্দিন। রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল জানান, সরকারের নিদের্শ মোতাবেক বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর