,

শপথ নিলেন বিএনপির আরও চার এমপি

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে ছয়টায় তাদের শপথ বাক্য পাঠ করান।

বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।বিএনপির এই চারজন শপথ নেওয়ায় দলটির নির্বাচিতদের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাকি রইলেন। নির্বাচিতদের শপথ নেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার (২৯ এপ্রিল)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপি থেকে নির্বাচিত এ সংসদ সদস্যরা এতদিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শপথ নেননি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শপথ গ্রহণের আগে সংসদ ভবনের বাইরের গেটে এ বিষয়ে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘দেশে সরকার থাকবে সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।’

.banglatribune.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর