মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজির গড়লেন আগুয়েরা, ফের শীর্ষে সিটি

news-image

স্পোর্টন ডেস্ক : দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়র লিগে টানা পঞ্চম মৌসুমে ২০টি বা তার বেশি গোল করে নজির গড়লেন সার্জিও আগুয়েরা। আর আর্জেন্তাইন স্ট্রাইকারের করা একমাত্র গোলেই বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফের ম্যাঞ্চেস্টার সিটি।

হাডার্সফিল্ডকে ৫ গোলে বিধ্বস্ত করে গত শুক্রবার লিগ শীর্ষে চলে গিয়েছিল লিভারপুল। ২ পয়েন্টে এগিয়ে থেকে রেডসদের সরিয়ে লিগ শীর্ষে যেতে জয় ছাড়া কোনও উপায় ছিল না স্কাই ব্লুজদের। যদিও এদিন প্রথমার্ধে ডেডলক খুলতে ব্যর্থ হয় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। বার্নলির ঘরের মাঠে বিপক্ষের গোল লক্ষ্য করে শট নিতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিকে।

বক্সের সামান্য বাইরে থেকে আগুয়েরোর একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়া ছাড়া প্রথমার্ধে সেই অর্থে সুযোগ তৈরি করতে ব্যর্থ সিটি। ফাইনাল থার্ডে দলের কুৎসিত ফুটবলে মাঠেই হতাশা প্রকাশ করেন লিরয় সেন। তবে লকাররুমে গুয়ার্দিওলার পেপটকে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যান সিটি।

৬৩ মিনিটে বার্নার্দো সিলভার পাস ধরে এক ডিফেন্ডারকে কাঁধে নিয়েই গোল লক্ষ্য করে শট নেন আর্জেন্তাইন ফরোয়ার্ড। বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে আগুয়েরোর শট গোলে ঢোকার মুখে আটকানোর চেষ্টা করেন এক বার্নলি ডিফেন্ডার। কিন্তু বল ততক্ষণে গোললাইন অতিক্রম করে যায়। ১-০ গোলে এগিয়ে যায় সিটি।

এরপর বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি হলেও তা থেকে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি গুয়ার্দিওলার ছেলেরা। ফলে আগুয়েরোর একমাত্র গোলই নির্ণায়ক হয়ে দাঁড়ায় ম্যাচে। টানা ১২ ম্যাচ জয়ে ৩৬ ম্যাচ শেষে ৯২ পয়েন্ট নিয়ে ফের লিগের শীর্ষে চলে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। হাতে বাকি দু’ম্যাচ। অর্থাৎ শেষ দু’ম্যাচে জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য লিগ খেতাব উঠবে সিটির হাতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক