,

অজয় নয়, অন্য এক নায়ককে ভালোবাসতেন কাজল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। প্রায় ২০ বছর আগে বলিউডেরই অন্যতম সফল নায়ক অজয় দেবগণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সুখী এ দম্পতির মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।

কাজলের জীবনে অজয় আসার আগে নাকি অন্য এক নায়কের প্রতি তার ভালোবাসা ছিল। বলিউডের সেই নায়কের ওপর রীতিমতো ক্রাশ ছিল তিনি। এতদিন পরে সেই কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।

সম্প্রতি কপিল শর্মার শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল ও করণ। সেখানে তিনি ফাঁস করেন, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে পরিচয় হয় তার।

করণ ভাষায়, ‘হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজে বেড়াচ্ছিলেন কাজল। অক্ষয় সে সময় ওর ক্রাশ ছিল। অক্ষয়ের মাধ্যমেই আমার সেখানে কাজলের সঙ্গে আলাপ হয়। সেখানে আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পায়নি কাজল। বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর