,

কসবায় মাদক পাচারকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার দিনগত গভীর রাতে কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর এলাকায় মাদক পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি ভারতীয় গাজা, ৮৮ টি বিয়ার ক্যান ও ২০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নোয়াবাড়ি গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে মো.শাহীন (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গিরিশনগর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু তাহের (২০) ও একই উপজেলার রাজভল্লবপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো.মামুন (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য এ ছাড়াও গত ৩দিনে পুলিশের বিশেষ অভিযানে ১৪শ পিছ ইয়াবা ও ৪ কেজি গাজা সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরও জেলা হাজতে পাঠানো হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক সত্যতা স্বীকার করে বলেন; শনিবার রাতে উপজেলার কায়েমপুর এলাকায় মাদক পাচারের সময় গোপন সংবাদে এস.আই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ৩ জনকে মাদক সহ গ্রেপ্তার করা হয়। রোববার গ্রেপ্তাকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর