,

রাজধানীতে শেকলে বাঁধা শিশুকে নিয়ে হাঁটছেন মা

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মা তার সন্তানকে শেকলে বেঁধে রাজপথ ধরে হেঁটে চলেছেন। হাতে ১০ টাকার নোটসহ ফুরফুরে মেজাজেই হাঁটছে শিশুটি।

এমন ব্যতিক্রমী একটি দৃশ্য দেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এক সাংবাদিক। কিছু পরেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি রোববার সকালের। ঘটনাস্থল রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা।

গতকাল সকালে নিজের তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেন বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিক। ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে তিনি দেখতে পান, সন্তানসহ একজন মা হাঁটছেন। কিন্তু সন্তানের পায়ে শেকল বাঁধা।

সাংবাদিক আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ছেলেকে স্কুলে নামিয়ে দিতে গিয়েছিলাম। এ সময় দেখলাম ফুটপাথ দিয়ে একটা ছোট বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে নিয়ে হাঁটছেন এক নারী। পকেট থেকে ফোন বের করে দূর থেকে ছবি তুললাম।’

আরাফাত আরও বলেন, ‘তারা কাছাকাছি আসতে বুঝতে পারল, আমি মোবাইলে ছবি তুলছি। বাচ্চাটি খুশি হলো। একহাত তুলে তা প্রকাশ করল। বাচ্চাটার হাতে ১০ টাকার নোট ছিল। তার মা আমার সঙ্গে কিছু কথা বললেন, সেসব অসংলগ্ন মনে হলো। তবে বাচ্চাটি তাকে “মা” বলেই ডাকছিল।’ দৈনিক আমদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর